আজ অসমে ৩৯ আসনের ৩৪৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ
দি নিউজ লায়নঃ আজ অসম বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। অসমের ৩৯ আসনে ভোট, ভাগ্য পরীক্ষা ৩৪৫ প্রার্থীর। ১২৬-আসন বিশিষ্ট অসম বিধানসভার ভোট হচ্ছে মোট তিন দফায়। গত ২৬ তারিখ প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল ৪৭ আসনে। আজ, ভোটগ্রহণ হবে ৩৯ আসনে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা।
শেষ হবে সন্ধে ৬টা। এই দফায় ৩৪৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৭৩ লক্ষ ৪৪ হাজার ৬৩১ বৈধ ভোটার। অসমের ৩৯ কেন্দ্রের মধ্য়ে বরাক উপত্যকার ১৩ জেলা, তিনটি পার্বত্য জেলা ও মধ্য ও নমনি অসমের বেশ কিছু এলাকাও রয়েছে। দ্বিতীয় দফায় ১০,৫৯২ বুথে ভোটগ্রহণ হবে। কোভিড-১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটারদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।
একইসঙ্গে, গ্লাভস পরা, হ্যান্ড স্যানিটাইজার প্রয়োগ থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শও দিয়েছে কমিশন। প্রত্যেক ভোটকর্মীকে কোভিড-কিট দেওয়া হয়েছে। ইভিএম রুমে ঢোকার আগে, প্রত্যেককে বাধ্যতামূলক থার্মাল স্ক্যানিংও করা হবে।
Post a Comment